প্রতিটি গ্রামে বায়োগ্যাস পল্লী গড়ে তোলা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৯:৪২
প্রতিটি গ্রামে বায়োগ্যাস পল্লী গড়ে তোলা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস পল্লী গড়ে তোলার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। জ্বালানি সংকট মোকাবিলায় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধানে এ উদ্যোগ বাস্তবায়নের কথা জানান তিনি।


শনিবার (২১ নভেম্বর) দুপুরে সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন প্রতিমন্ত্রী।


তিনি বলেন, ইতোমধ্যে ১২ হাজার বায়োগ্যাস সংযোগ দেওয়া হয়েছে। এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি বায়োগ্যাস উৎপাদন ও বিক্রির মাধ্যমে যুবকদের স্বাবলম্বী করতে ঋণ কার্যক্রম সহজ করা হবে।


এছাড়া যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনতে আগামী চার বছরের কর্মপরিকল্পনা, যুব কাউন্সিল গঠন এবং প্রশিক্ষণে নতুন ট্রেড সংযোজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহফুজুল আলম খান,যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোতাহার হোসেন।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com