
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে কৃষক লীগের অর্থবিষয়ক সম্পাদক জাকির হোসেন (৪২) আটক হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে উপজেলার শ্যামলাগাছী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১টার দিকে পুলিশ এ তথ্য জানান। তিনি শ্যামলাগাছী গ্রামের রবিউল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে জাকির হোসেনকে আটক করা হয়েছে। থানা এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
বিবার্তা/ইয়ানূর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]