সারাদেশ
হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন স্থলবন্দর চেয়ারম্যান
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ২০:৪৬
হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করলেন স্থলবন্দর চেয়ারম্যান
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।


শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
পরে তিনি স্থলবন্দরের অভ্যন্তরের বিভিন্ন অবকাঠামো ও ইমিগ্রেশন চেকপোস্ট ও জিরো পয়েন্ট ঘুরে সরজমিনে পরিদর্শন করেন।


পরিদর্শন শেষে তিনি জানান, হিলি বন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। তাই এই বন্দরের সক্ষমতা বিষয়ে তদারকি করার জন্যই মূলত আজকের এই পরিদর্শন। যত দ্রুত সম্ভব এই বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। পাশাপাশি হিলি ইমিগ্রেশন চেকপোস্টে আধুনিক একটি যাত্রী ছাউনি করা হবে এবং সেটির সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। দ্রুত হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ল্যাগেজ স্ক্যানার স্থাপন করা হবে বলে জানান তিনি।


এসময় উপস্থিত ছিলেন, হামিকপুম উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা, হিলি স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম প্রিন্স, হিলি ইমিগ্রেশন অফিসার ইনর্চাজ মো. জাকারিয়া হোসেন, হাকিমপুর পৌর ভূমি কর্মকর্তা মোহাম্মদ রাশেদ আহমেদ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা বৃন্দ সহ অনেকে।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com