ফলনে খুশি কৃষকরা
কুষ্টিয়ায় গুড়ি গুড়ি বৃষ্টিতে আমনের ক্ষতি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ২৩:৫৫
কুষ্টিয়ায় গুড়ি গুড়ি বৃষ্টিতে আমনের ক্ষতি
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার মাঠজুড়ে এখন নতুন ধানের মিষ্টি গন্ধে ভরে উঠেছে।আমনের বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মনও ভরে উঠেছে। তাই আমন ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে গত দু’দিনের গুড়ি গুড়ি বৃষ্টিতে আমন ক্ষেতে পানি জমে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। কাটা ধান জমিতে রাখার ফলে জমিনে পানি জমায় ক্ষতির শঙ্কায় কৃষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আবার যেসব কৃষকদের পাকা ধান কাটা হয়নি তারও রয়েছেন ক্ষতির শঙ্কায়।


কৃষি বিভাগের তথ্যমতে এবছর কুষ্টিয়ায় প্রায় ৮৯ হাজার হেক্টরজমিতে আমনের চাষ হয়েছে। তবে ধানের উৎপাদন খরচ বাড়ায় ধানের দাম বৃদ্ধির দাবি কৃষকদের।


অগ্রায়নের ভরাক্ষেতে আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত এখন কুষ্টিয়ার কৃষকরা। এবছর ধানের বাম্পর ফলন হলেও বেড়েছে উৎপাদন খরচ। সার-কীটনাশক ও শ্রমমজুরীসহ সব ধরনের উপকরণের বাড়তি দামের ফলে কৃষকদের বিঘাপ্রতি খরচ হয়েছে ১০ থেকে ১২ হাজার টাকা। ফলন হচ্ছে ২০ মন থেকে ২৪ মন হারে। তারপরও খুশি কৃষক। তবে হঠাৎ করে বৈরী আবহাওয়ার কারণে গত দু’দিনের গুড়ি গুড়িবৃষ্টির ফলে ধানের ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।


দৌলতপুর উপজেলার রিফায়েতপুর এলাকার কৃষক মো. আব্দুল কুদ্দুস জানান, এবছর আমন ধানের বেশ ভাল ফলন হচ্ছে। বিঘাপ্রতি কমপক্ষে ২০মন ধান হচ্ছে। অনেকের ২৪ মনও হচ্ছে। তবে ধান চাষের উৎপাদনের খরচ বেড়েছে। সার তেলের দাম বাড়ায় বিঘাপ্রতি খরচ হয়েছে কমপক্ষে ১২হাজার টাকা। কারও আরো বেশী। তবে হঠাৎ বৃষ্টিতে ধানের বেশ ক্ষতি হবে বলে তিনি উল্লেখ করেন।


কৃষকদের দাবি সার, কীটনাশক ও ডিজেলসহ কৃষি উপকরণের দামনিয়ন্ত্রণ করা না হলে ধান চাষ নিয়ে শঙ্কায় পড়বেন কৃষকরা।পাশাপাশি ধানের দাম বৃদ্ধির দাবিও তাদের।


কুষ্টিয়ায় এবছর আমন ধানের বাম্পর ফলন ও লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এখন কর্তন চলছে। এবছর লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় ৮৮হাজার ৮৯৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। যা থেকে হেক্টর প্রতি চাল অর্জিত হবে ৩.৬৪ মেট্রিক টন (তিন দশমিক ছয় চার) বলে জানিয়েছেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. ওয়াহিদুজ্জামান।


উৎপাদন খরচ না কমলে ধানের উৎপাদন কমবে, ফলে বাড়বে চালের আমদানি নির্ভরতা এমনটি মনে করেন কৃষকসহ সংশ্লিষ্টরা।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com