উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গোবিন্দগঞ্জ সমিতির চিকিৎসা সরঞ্জাম প্রদান
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:৫৩
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গোবিন্দগঞ্জ সমিতির চিকিৎসা সরঞ্জাম প্রদান
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে।


শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ৭টায় উপজেলা কমপ্লেক্স কনফারেন্স রুমে আলোচনা সভা শেষে এ চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, এমপি।


গোবিন্দগঞ্জ সমিতির সভাপতি হাসান মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মেজর (অবঃ) এ.কে.এম. হাবিবুল হক নাহিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শাহারুল আলম মন্ডল, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিন, বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদার রহমান আকন্দ, আবাসিক মেডিকেল অফিসার ডা. হেলেনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম, গোবিন্দগঞ্জ সমিতির মহাসচিব আল-আমিন সরকার, সহ-সভাপতি এমএ লাতিফ প্রধান, যুগ্ন মহাসচিব রফিকুল ইসলাম, ধর্মীয় সম্পাদক এ.টি.এম. ফেরদৌস প্রধান, দপ্তর সম্পাদক আবু হোসেন সরকার, প্রচার সম্পাদক মইনুল হক মিন্টু, কার্যকরী সদস্য আফজাল হোসেন, মেহেবুব আপেল, কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, জাতীয় সাংবাদিক সংস্থার সহকারী মহাসচিব সাজাদুর রহমান সাজু প্রমুখ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিদিন বিপুলসংখ্যক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। বিশেষ করে রোগীর চাপ বিবেচনায় এসব চিকিৎসা সরঞ্জাম রোগীদের চিকিৎসাসেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে সহায়ক ভূমিকা পালন করবে।


বিবার্তা/নুর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com