সিম চাষে স্বপ্ন খালেকের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:১৫
সিম চাষে স্বপ্ন খালেকের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

​নিজের জমি নেই, ভাড়া থাকেন অন্যের বাড়িতে। তবু থেমে নেই জীবনযুদ্ধ। ২৫ হাজার টাকায় জমি লিজ নিয়ে সিম চাষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের পাটধারী ব্লকের চাষী মো. আব্দুল খালেক।


​তাড়াশ উপজেলার ভাদাশ গ্রামের স্থায়ী বাসিন্দা খালেক জীবিকার তাগিদে বর্তমানে উল্লাপাড়ার পাটধারী গ্রামে আব্দুর রহমানের বাড়িতে ভাড়া থাকেন। লিজ নেওয়া ৩৫ শতাংশ জমিতে সিম চাষ করেছেন তিনি। চাষে তার খরচ হয়েছে ৪০ হাজার টাকা।


​সিমের ক্ষেতের বর্তমান অবস্থা ও ফলন নিয়ে বেশ আশাবাদী খালেক। তার ধারণা, সবকিছু ঠিকঠাক থাকলে উৎপাদিত সিম বিক্রি করে তিনি প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা আয় করতে পারবেন। এতে লিজ ও চাষাবাদের খরচ মিটিয়ে বেশ ভালো অঙ্কের লাভ থাকবে বলে মনে করছেন তিনি।


​এদিকে চলতি মৌসুমে উল্লাপাড়া উপজেলাজুড়ে সিম চাষের চিত্রও বেশ ইতিবাচক। স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় মোট ৪৫ হেক্টর জমিতে সিম চাষ হয়েছে।


আবহাওয়া অনুকূলে থাকায় এবং চাষিরা নিয়মিত পরিচর্যা করায় ভালো ফলনের আশা করা হচ্ছে। খালেকসহ এলাকার অন্য সিম চাষিরাও মৌসুম শেষে লাভের মুখ দেখার অপেক্ষায় রয়েছেন।


এবিষয়ে উল্লাপাড়া উপজেলা কৃষি কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন সুমী বলেন, এলাকার কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করতে মাঠপর্যায়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।


আব্দুল কালেকের মতো পরিশ্রমী কৃষকদের হাত ধরেই উল্লাপাড়ার কৃষি অর্থনীতি আরও বেশি সমৃদ্ধশালী হয়ে উঠবে#।


বিবার্তা/কাইয়ুম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com