চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১১:০৬
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।


রবিবার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার হাউজ নগর এলাকায় এ ঘটনা ঘটে।


মৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউস নগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলি (৪৫) ও তার মেয়ে লিমু খাতুন (১৭)।


জানা গেছে, সকাল ৭টার দিকে মিলি নিজের দোকানের গেট খুলতে গিয়ে নিরাপত্তার জন্য স্থাপিত লোহার রডে হাত দেন। রডটি বিদ্যুতায়িত ছিল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মা। তাকে বাঁচাতে গিয়ে মেয়েও স্পৃষ্ট হন।


স্থানীয়রা মা ও মেয়েকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সকাল পৌনে ৮টার দিকে দুজনকেই মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, খবর পেয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়া রয়েছ বলে জানান ওসি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com