মোংলায় গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১২:০৫
মোংলায় গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বাগেরহাটের মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. ওলী খান (৪০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে এসআরবি-৬।


শনিবার (২১ নভেম্বর) রাত দশটার দিকে মোংলা থানার কাইনমারি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।


রবিবার (২২নভেম্বর) সকাল সারে দশটার দিকে এসআরবি-৬ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা সৈয়দ ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


গ্রেফতার মো. ওলী খান মোংলা থানার কাইনমারি এলাকার মৃত জব্বার খানের ছেলে।


এসআরবি-৬ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা সৈয়দ ফজলুর রহমান জানান, এসআরবি ফোর্সেসের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ওই অভিযান পরিচালনা করেন। এ সময় ওলী খানের থেকে জিম্মায় থাকা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতার ওলী খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোংলা থানায় নিয়মিত মামলা দায়ের পূর্বক উদ্ধার করা মাদকদ্রব্যসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com