মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: আরিফুল হক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৪:০৯
মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: আরিফুল হক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

গঠিত মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।


রবিবার (২২ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণা সম্মেলনে এ কথা বলেন তিনি।


এ সময় দেশে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


আগামী একবছরের মধ্যে মালিক ও শ্রমিকদের একই পরিবেশে দেখতে চাওয়ার কথা জানান তিনি।


একই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার শতভাগ চেষ্টা করছে। শ্রমবান্ধব বাজেটও দেওয়া হয়েছে। তবে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে একটি পক্ষ দেশের পাশাপাশি তৈরি পোশাক খাতকেও ক্ষতিগ্রস্ত করতে চায়।


আর প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গঠিত মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার।


গত ১ নভেম্বর বোর্ড গঠনের পর ৪ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়। শ্রম আইন অনুযায়ী বোর্ডের হাতে ছয় মাস অর্থাৎ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময় থাকলেও মালিক ও শ্রমিক উভয় পক্ষই দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে একমত হয়েছেন বলেও জানা যায়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com