নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৯
নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


রবিবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাতা গারোপাড়া এলাকা থেকে এসব ওষুধ জব্দ করা হয়।


বিজিবি সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল ময়মনসিংহ ৩৯ বিজিবির রামচন্দ্রকুড়া বিওপির টহল দল। ভোরে পানিহাতা গারোপাড়া এলাকায় অভিযান চালানোর সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ পড়ে থাকতে দেখা যায়। পরে এসব ওষুধ জব্দ করেন বিজিবির সদস্যরা।


বিজিবি জানিয়েছে, জব্দ করা ওষুধের সিজার মূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা। তবে অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।


ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজিদ বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় নতুন প্রযুক্তি ব্যবহার করে নজরদারিও বাড়ানো হয়েছে।


তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com