খুলনায় ফের রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৭:৪১
খুলনায় ফের রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

খুলনা নগরীর রেলওয়ে স্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আবারও কালি লেপে দেওয়া হয়েছে।


রবিবার (২২ নভেম্বর) সকালে বিষয়টি নজরে আসে বলে জানিয়েছে পুলিশ।


জানতে চাইলে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‘বিষয়টা শুনেছি। জড়িতদের বিষয়ে খোঁজ নিতে পুলিশ সদস্যদের সেখানে পাঠানো হচ্ছে।’


এর আগে, গত ৫ নভেম্বর রাতে একই প্রতিকৃতিতে কালি লেপে দিয়েছিল অজ্ঞাত ব্যক্তিরা। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে খুলনা সিটি করপোরেশনের (খুসিক) উদ্যোগে প্রতিকৃতিটি পুনরায় আঁকা হয়।


ওই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।


নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে খুলনা রেলওয়ে স্টেশনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ফকির লালন শাহ, চিত্রশিল্পী এস এম সুলতান, কবি মাইকেল মধুসূদন দত্তসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়েছিল। একই দেয়ালে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন চিত্রও স্থান পেয়েছে।


প্রথমবারের মতো প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনায় সিটি করপোরেশন কর্তৃপক্ষ নিন্দা জানিয়ে ছবিটি পুনরায় আঁকার ব্যবস্থা করেছিল।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com