
কিশোরগঞ্জের ভৈরবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাইদা আক্তার নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে নিজ বাসায় তার মৃত্যু হয়।
নিহত সাইদা আক্তার নরসিংদীর বেলাবো উপজেলার বাসিন্দা। তিনি এক সপ্তাহ আগে ভৈরব থানায় যোগদান করেছিলেন। রোববার (২২ নভেম্বর) বাদ জোহর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কনস্টেবল সাইদা আক্তার ডেঙ্গুতে আক্রান্ত হলে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেয়ার পর শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি বাড়ি ফেরেন। তবে বাড়ি ফেরার পর আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে বাড়িতে নিয়ে যাওয়ার পর রাতে মৃত্যু হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]