
রাজধানীর মোহাম্মদপুরে পাবনা হাউজ গলির মুল্লুক চান সড়কে অভিযান পরিচালনা করে বিদেশি রিভলভার, গুলিও মাদকসহ ৪ জনকে আটক হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) এসআরবি-২ এর কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিমের নেতৃত্বে মাদক ও কিশোর গ্যাং বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আজ ভোর সাড়ে ৫টার দিকে ডিএমপির মোহাম্মদপুর থানাধীন পাবনা হাউজ গলি, মুল্লুক চান সড়কে জনৈক মোজাম্মেল হকের বসতবাড়ির সামনে অভিযান পরিচালনা করে ০১টি বিদেশি রিভলভার ও ৬ রাউন্ড তাজা গুলিসহ মো. হাবিবুল ইসলাম রানাকে (৩২) গ্রেফতার করা হয়।
এছাড়া একই ঘটনায় অপর ৩ জনের কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন, ২৮০ গ্রাম হেরোইন (২০৭৫ পুরিয়া) এবং ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মো. হাবিবুল ইসলাম রানা, মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।
এসআরবি-২ জানায় মো. হাবিবুল ইসলাম রানার কাছ থেকে ০১টি বিদেশি রিভলভার ও ০৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়াও মো. নাইম কাজি, মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০), মো. তানজীন খান জিসানের কাছ থেকে হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যা সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় এসআরবি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]