আবু হানিফ
ফজলুর রহমান-রুমিন ফারহানার আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন?
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৮:৫৫
ফজলুর রহমান-রুমিন ফারহানার আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন?
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

গণ-অধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ বলেছেন, বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য দেখে মনে হচ্ছে তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন।


রবিবার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।


আবু হানিফ তার পোস্টে বলেন, কিশোরগঞ্জ-৪ আসনের সদস্য সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নানা সময় বক্তব্য দিচ্ছেন। তিনি জুলাই গণ-অভ্যুত্থানের পর জামায়াতের বিরোধিতা করতে গিয়ে প্রায়ই নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন। ফজলুর রহমান ভুলে গেছেন, যে জুলাই গণ-অভ্যুত্থান না হলে তিনি এখন সংসদ সদস্য হতে পারতেন না। অথচ তিনি প্রায়ই জুলাইয়ের বিরোধিতা করেন।


এই ফজলুর রহমান এক সময় নিষিদ্ধ আওয়ামী লীগ করেছেন, এই জন্য কথায় আছে, ‘ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ’।


আবু হানিফ আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আরেক সংসদ সদস্য রুমিন ফারহানা। বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয় লাভ করেন। কিন্তু জয় লাভ করার পর সংসদে তিনি সরকারের বিরুদ্ধে ভুল তথ্য দিয়েছেন।


মান-অভিমানে তিনি বিএনপি সরকারের বিরোধিতার নামে যেন নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্রের অঘোষিত দায়িত্ব পালন করছেন। অথচ গত কয়েক দিন গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া,মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ও হাসপাতালে ভাঙচুরের বিষয়ে ফজলুর রহমান ও রুমিন ফারহানা বিন্দুমাত্র প্রতিবাদ করে নাই।


পোস্টের শেষে এ নেতা বলেন, সংসদ সদস্য ফজলুর রহমান এবং রুমিন ফারহানার বক্তব্য ও কার্যকলাপে মনে হচ্ছে তারা নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com