পুরান ঢাকায় রেস্তোরাঁয় আগুন, দগ্ধ ৬
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ২৩:৩২
পুরান ঢাকায় রেস্তোরাঁয় আগুন, দগ্ধ ৬
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি কাচ্চি রেস্তোরাঁয় গ্যাসলাইন মেরামতের সময়ে আগুন লেগে ৬ কর্মচারী দগ্ধ হয়েছেন।


রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কাচ্চি খানাস রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।


দগ্ধরা হলেন- নয়ন (২৪) জনি (১৮) নিরব (২৪) নয়ন (২৬), রবিন (২৫) ও পলাশ (৪০)। আহত অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।


সহকর্মী শাকিল জানিয়েছেন, গ্যাসের লাইন মেরামতের কাজ করানো হচ্ছিল। এ সময়ে হঠাৎ আগুনের তীব্রতা বের যাওয়ায় আশপাশে থাকা ৬ জন দগ্ধ হন।


বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com