ফটিকছড়িতে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ২২:৩৭
ফটিকছড়িতে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

চট্টগ্রামের ফটিকছড়িতে নুরুল আবছার চৌধুরী (৪০) নামের এক ফার্নিচার ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।


রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফটিকছড়ি থানাধীন কাঞ্চননগর ইউনিয়নের তেমহনী বাজারে এ ঘটনা ঘটে।


গুলিবিদ্ধ ব্যবসায়ীকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।


​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত তেমহনী বাজারে আসে। এসময় দোকানে বসা অবস্থায় নুরুল আবছার চৌধুরীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে তারা। ব্যবসায়ী আবছার জীবন রক্ষার্থে দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তার পেছনে ছুটতে ছুটতে চার রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।


​ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. রাশেদুল ইসলাম বলেন, ‘তার হাত, পা ও পেটে গুলির আঘাত রয়েছে। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’


​ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান জানান, ‘আবছার নামের এক যুবকের দোকানে কয়েকজন অস্ত্রধারী এসে গুলি ছুড়ে সটকে পড়েছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com