
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রবিবার (২২ নভেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। ওই সময় তাকে গ্রেফতার করা হয়।
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]