
কোনও চুক্তিতে পৌঁছানো না গেলে আগামী ইংরেজি নববর্ষের পর ইরানের পুনরায় হামলা শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এই সংবাদমাধ্যমকে ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চলমান রয়েছে। তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।
ইরানি আলোচকদের ‘পেশাদার ট্যাপ ড্যান্সার’ হিসেবে বর্ণনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা সারাক্ষণই কথা বলে। তারা শুধু কথাই বলে যায়, কিন্তু এর সবই অর্থহীন বুলি।’
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে। একদিকে হরমুজে যেমন ইরানের ওপর নতুন নৌ-অবরোধ জারি করে রেখেছে যুক্তরাষ্ট্র, তেমনি একের পর জাহাজে হামলা চালিয়ে জবাব দিচ্ছে তেহরান।
এদিকে ইরান মার্কিন নৌ-অবরোধ লঙ্ঘনের চেষ্টা কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানি জাহাজগুলোতে হামলা চালিয়ে সেগুলো ডুবিয়ে দেয়া হবে। তিনি ইঙ্গিত দেন, মার্কিন বাহিনী অবরোধ ভাঙার চেষ্টাকারী জাহাজগুলোতে আঘাত হানা হবে।
ফক্স নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানে নতুন করে শুরু হওয়া বিক্ষোভের ভিডিও দেখার পর ট্রাম্প দেশটির সরকারবিরোধী আন্দোলনকারীদের বিক্ষোভ চালিয়ে যেতে উৎসাহিত করেছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]