টঙ্গীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বসতবাড়িতে আগুন, শিশুসহ দগ্ধ ৩
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৮
টঙ্গীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বসতবাড়িতে আগুন, শিশুসহ দগ্ধ ৩
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।


সোমবার (২৩ নভেম্বর) সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম এ তথ্য জানান।


দগ্ধরা হলেন- মনিরা আক্তার (৩০), তার শিশু সন্তান আরিফুল ইসলাম আরাফাত (৬) ও তরিকুল ইসলাম (২৬)।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর পশ্চিম থানাধীন পশ্চিম দাঁড়াইল এলাকার জাহানারা বেগমের মালিকানাধীন বসত বাড়িতে গ্যাস লিকেজের থেকে আগুন লাগে। আগুনের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।


এ সময় ঘর থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে তিনজন দগ্ধ হন। পরে দগ্ধ তিনজনকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।


টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম জানান, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com