
দিনাজপুরের মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেন্সিডিল সহ বাংলাদেশে বিক্রয় নিষিদ্ধ ১ হাজার ৫০ বোতল সিরাপ জব্দ করা হয়েছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবির)। জব্দকৃত মালামালের বিজিবির সিজার মূল্য ৩ লাখ ৪৮ হাজার ১০০ টাকা।
রবিবার (২২ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি-২৯ বিজিবি মিডিয়া সেল।
বিজিবি জানায়, ফুলবাড়ি ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দ্বায়িত্বপর্ণ সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২১ নভেম্বর রাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবির) অধীনস্থ কাটলা, বনতারা ও আমতলী বিওপির বিজিবি জোয়ানরা দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬২২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০ বোতল ফেন্সিডিল এবং বাংলাদেশে বিক্রয় নিষিদ্ধ ১ হাজার ৫০ বোতল সিরাপ জব্দ করা হয়।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে বিজিবি দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]