
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কসবা উপজেলার কুটি বাজারে সোমবার (২৩ নভেম্বর) নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। সহযোগীতা করেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান।
অভিযানে দেখা যায়, কুটি বাজারে সামি ট্রেডার্স এবং জনসেবা এলপিজি সিলিন্ডার গ্যাস নামক দুটি দোকানে কোন মূল্য তালিকা প্রদর্শন করছিলো না এবং তাদের নিকট বিক্রয় ভাউচার ও নেই। এজন্য প্রতিষ্ঠান দুটিকে ৫,০০০ টাকা করে মোট ১০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
হাবীব লাইভ বেকারী নামক বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে টেক্সটাইল কালার দিয়ে খাদ্য প্রস্তুত করা হচ্ছে। এজন্য প্রতিষ্ঠানটিকে দুটিকে ৩০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
কুটি কেক সুন্দরী নামক অপর একটি কেকের রঙ এবং ফ্লেভার বিক্রয় দোকানে অবৈধ প্রকৃয়ায় এবং মেয়াদউত্তীর্ণ রঙ ও ফ্লেভার বিক্রয়ের অপরাধে ১০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া নিত্য পণ্যের বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এ সমস্ত অপরাধের প্রেক্ষিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আজ মোট ৪ টি প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়
সহকারী পরিচালক জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার ইফতেখারুল আলম রিজভী বলেন, জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]