
পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচির সময় দুর্বৃত্তের হামলায় পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে৷
গুলিবিদ্ধরা হলেন- উপজেলার পূর্ব টেংরী এলাকার রিপন খা'র ছেলে মিজান খা, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার বাবলু হোসেনের ছেলে রবিউল ও মহিদুল ইসলাম।
গুলিবিদ্ধদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধদের ভাষ্য, আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী কর্মকান্ডের প্রতিবাদে মিছিলে বের হোন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় দুর্বৃত্তদের হামলায় পাঁচজন গুলিবিদ্ধ হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন সাপেক্ষে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]