শিক্ষা
ঢাবিতে ভর্তি আবেদনে সময় বাড়ল ৩ দিন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৯:৩৯
ঢাবিতে ভর্তি আবেদনে সময় বাড়ল ৩ দিন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।


সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার উচ্চমাধ্যমিক পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তনের কারণে নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের যোগ্যতা তৈরি হয়েছে, তাঁদের আবেদনের সুযোগ দিতেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com