
লক্ষ্মীপুরে চাচা মফিজ উল্লাহর ৪০ বছর পূর্বের চলাচলের রাস্তা বন্ধ করে দিলো ভাতিজা মামুন ও মাসুদ। প্রতিবাদ করতে গেলে ভাতিজারা চাচা মফিজ উল্লাহ, চাচাতো ভাই মানিক ও (প্রবাস) চাচাতো ভাই আব্দুল মন্নানের স্ত্রী শিমুকে বেদম মারধর করার অভিযোগ উঠেছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আরমান হোসেন বলেন, মারামারির ঘটনায় এক পরিবারের নারীসহ ৩ সদস্য হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এর-আগে, বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের (২নং ওয়ার্ড) খন্দকারপুর গ্রামের চাঁন মিয়া বাড়ীতে চলাচলের রাস্তাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়ে।
খোঁজখবর নিয়ে জানা গেছে, দীর্ঘ ৪০ বছর ধরে মফিজ উল্লাহ চলাচলের রাস্তা ব্যবহার করে আসছে। তার ভাতিজা মামুন ও মাসুদ জোরপূর্বক টিনের বেড়া দিয়ে চলাচল রাস্তা বন্ধ করে দেয়। এনিয়ে (আজ) উভয়পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়ে।
দু'পক্ষের মারামারির দৃশ্য মুঠোফোনে ধারণ করতে গেলে প্রবাসীর স্ত্রী শিমু বেগম মারধরের শিকার হন।
হাসপাতালে চিকিৎসা নিতে এসে গণমাধ্যমকর্মীদের মফিজ উল্লাহ বড় ছেলে মানিক জানান, ৪০ বছর পূর্বের রাস্তা। হঠাৎ করে তার জেঠাতো ভাইরা বন্ধ করে দিয়েছে। এনিয়ে এলাকায় একাধিক বৈঠক হয়েছে। এরপরও তারা শালাসী বৈঠক মানেন না। তাদের সপরিবার আমাদের ওপর হামলা করে।
হামলার শিকার প্রবাসী আব্দুল মন্নানের স্ত্রী শিমু জানান, শ্বশুর ও বাসুরকে মারধর করার দৃশ্য ভিডিও ধারণ করতে গেলে। জেঠাতো দেবর মামুন। তেড়ে এসে গায়ের ওড়না টেনেহিঁচড়ে গলা থেকে তার স্বর্ণের চেইন খুলে নেয়। এমনটাই অভিযোগ গৃহবধূর।
একইসময় জেলা সদর হাসপাতালের হামলাকারী মামুন ও সদর হাসপাতালের চিকিৎসা নিতে এসেছেন। গণমাধ্যমকর্মীদের উপস্থিতি দেখে তিনি হাসপাতাল থেকে সরে গেছেন তাই তার বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, এ ঘটনার থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/সুমন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]