মিয়ানমারের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৭
মিয়ানমারের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

রোহিঙ্গাদের ওপর নৃশংস দমন-পীড়ন এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পরপরই ব্রিটিশ সরকার এই কঠোর পদক্ষেপ নিল।


যুক্তরাজ্য সরকার ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘মিয়ানমার (নিষেধাজ্ঞা) বিধিমালা ২০২১’-এর আওতায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত পাঁচ সামরিক কর্মকর্তা হলেন- মেজর জেনারেল মিয়ো মিন তুন। তিনি ইস্টার্ন মিলিটারি কমান্ডার (শান/কায়াহ অঞ্চল)। বেসামরিক নাগরিকদের দমন-পীড়ন এবং শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে তাকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মেজর জেনারেল মিয়াত থেত উ। তিনি নর্দার্ন কমান্ডের (কাচিন) সাবেক কমান্ডার এবং লাওসে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত।


বেসামরিক জনগণের ওপর দমন-পীড়নে সামরিক কর্তৃপক্ষকে সহায়তা করার অভিযোগে তাকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মেজর জেনারেল কিয়াও সোয়ে। তিনি ২০২৬ সালের জুনে ওয়েস্টার্ন কমান্ডের (রাখাইন) কমান্ডার হিসেবে নিযুক্ত হন। জনবসতিপূর্ণ এলাকা ও চিকিৎসা অবকাঠামোতে বিমান হামলাসহ বেসামরিক নিপীড়নের দায়ে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।


মেজর জেনারেল কিয়াও সোয়ার উ ওয়েস্টার্ন কমান্ডের (রাখাইন) সাবেক কমান্ডার। ম্রাউক-উ জেনারেল হাসপাতালে বিমান হামলাসহ বেসামরিক নাগরিকদের ওপর দমন-পীড়নের দায় তার ওপর বর্তানো হয়েছে। মিয়ো হ্তুত হ্লাইং হলেন নিষেধাজ্ঞার তালিকায় থাকা অপর এক শীর্ষ সামরিক কর্মকর্তা।


আরও যেসব পদক্ষেপ নিল যুক্তরাজ্য


নিষেধাজ্ঞার পাশাপাশি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড মিয়ানমারের জান্তা সরকারের ওপর চাপ বাড়াতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। যেমন- মিয়ানমারে বিমানের জ্বালানি রপ্তানি ও সরবরাহ পুরোপুরি বন্ধ করতে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা নেয়া হয়েছে।


রাখাইন রাজ্যে বসবাসরত প্রায় ৩ লাখ ৫০ হাজার রোহিঙ্গা ও অন্যান্য জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ৫ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তার ঘোষণা দেয়া হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ, নথিবদ্ধকরণ এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে ৩ মিলিয়ন পাউন্ডের বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে।


গত সপ্তাহে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের পর এবার বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলার পরিকল্পনা করছে যুক্তরাজ্য।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com