ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১১:১১
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের সদর উপজেলার পাশাপাশি দুই জায়গায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শিল্প কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কের ভবানীপুর ও নতুন বাজার এলাকায় অবরোধ করে বেতন বাড়ানোর দাবি জানান।


পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে গাজীপুরের সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে বেতন বাড়ানোর দাবি জানান কয়েকটি শিল্প কারখানার শ্রমিকরা। একই সময় পাশের নতুন বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। প্রায় পৌনে ১ ঘণ্টা যাবৎ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।


পরিস্থিতি স্বাভাবিক করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়ান সদস্যরা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com