পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকার প্রস্তাব মালিকপক্ষের
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৭:৫২
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকার প্রস্তাব মালিকপক্ষের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

পোশাকশ্রমিকদের দাবিকৃত ন্যূনতম মজুরির অর্ধেকও বলছে না মালিকপক্ষ। শ্রমিক পক্ষের ৩২ হাজার টাকা দাবির বিপরিতে১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। অন্যদিকে শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার দাবি থেকে কাটছাঁট করে তা ২২ হাজারে নিয়ে এসেছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে পোশাকশ্রমিকদের নিম্ন মজুরি বোর্ডের বৈঠকের মাঝে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি বলেন, আলোচনা এখনও চলমান।


আশা করছি আজ চূড়ান্ত সিদ্ধান্তে আসবে পারব। আনুষ্ঠানিকভাবে বোর্ডের দেওয়া তথ্য ছাড়া কোনো উপায়ে পাওয়া তথ্যের দায় বোর্ড নেবে না বলেও জানান মজুরি বোর্ডের চেয়ারম্যান।


বিকেল সোয়া ৩টায় শুরু হওয়া এ বৈঠকে উপস্থিত রয়েছেন বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন ও মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব।


এ ছাড়া বিশেষজ্ঞ হিসেবে মালিকপক্ষ থেকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিজিএমইএর সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ আমিন রাসেল ও শ্রমিকপক্ষ থেকে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম সভায় অংশ নিয়েছেন।


মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com