
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, আপনারা শিগগিরই দেখবেন এই অশান্ত গোপালগঞ্জ ঠান্ডা হয়ে যাচ্ছে এবং ঠান্ডা করার জন্য সরকার আইনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিয়েছে। আমরা অন্যায়ভাবে কোনো কাজ করতে চাই না। বিএনপি বিগত সরকারেও কখনো করে নাই এবং কখনো করবে না। আমাদের সহনশীলতাকে আপনারা দুর্বলতা মনে করবেন না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসককে সভাকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, গোপালগঞ্জ তো বাংলাদেশের একটা জায়গা, তাই না? গোপালগঞ্জ নিয়ে অনেক অনলাইন বিভিন্ন অপপ্রচার করছে। এই অপপ্রচারের কারণে অনেক মানুষের মনে কিছু প্রশ্ন জেগেছে। একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার থাকা অবস্থায় তারা কি আসবেন? আপনাদের বুঝতে হবে যে গোপালগঞ্জ একটি গুলিও ব্যয় না হওয়ায় ইতিহাস সৃষ্টি হয়েছে। থানাগুলোর ওপর তারা যেভাবে আক্রমণ করছে, তাতে বোঝা যায় সহনশীলতার পরিধি কতটা। এতে স্পেশাল স্ট্র্যাটেজি আছে। এটি হোম মিনিস্ট্রির ব্যাপার, তারা জানে কীভাবে এসব সহিংসতা ও উস্কানিমূলক কার্যক্রম বন্ধ করা যায়, সেগুলো তারা সুন্দরভাবে ম্যানেজ করবেন।
জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে বিশেষ এ সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. শহিদুল্যাহ কাওছার, সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলমসহ জেলা পর্যায়ের বিভিন্ন দফতর প্রধানরা।
এসময় প্রতিমন্ত্রী ভোলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানেন এবং করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]