
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ৪ কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেন।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর বিওপি সমূহের আভিযানিক দল সুনিপুন পরিকল্পনা মোতাবেক সোমবার (২৩ নভেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ভারতীয় অবৈধ ৫,৬৫৪ পিস মোবাইল ডিসপ্লে জব্দ করতে সক্ষম হয়।
আটককৃত মোবাইল ডিসপ্লের আনুমানিক মূল্য- ৪ কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) পরিচালক অধিনায়ক লে. কর্নেল এস এম শফিকুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সম্প্রতি মানব পাচারকারীদের বিরুদ্ধে চলমান অভিযানে ৫ জন মানব পাচারকারী আটক করতে সক্ষম হয়।
এছাড়াও, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন প্রতিরোধ, মাদক ও চোরাচালানসহ সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধ ও দমনে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনাসহ সার্বিক নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিবার্তা/নিয়ামুল/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]