ভিয়েতনামে আবাসিক এলাকায় বিস্ফোরণে নিহত ৬, আহত ১০
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৮:৩৬
ভিয়েতনামে আবাসিক এলাকায় বিস্ফোরণে নিহত ৬, আহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।


মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে ডং দা স্ট্রিটের একটি খাবারের দোকানে এ বিস্ফোরণ ঘটে। এতে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি আশপাশের ভবনগুলোর জানালার কাচও ভেঙে গেছে।


পুলিশ ও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে অনলাইন সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।


ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তদন্তে বিস্ফোরণের সঙ্গে রান্নার গ্যাসের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।


মন্ত্রণালয় আরও জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com