গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্রে আগুন
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৫:২৮
গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্রে আগুন
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ডে পুলিশ বক্সে ভাঙচুর করে মালামাল বের করে আগুন দিয়েছে আন্দোলনকারীরা।


মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার পর এই ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্রমিক আন্দোলন চলছিল, এসময় শ্রমিকদের সঙ্গে কিছু বহিরাগতরা যুক্ত হয়। এরপর তারা মহাসড়ক অবরোধ করে, একপর্যায়ে তারা গাজীপুরা পুলিশ বক্সে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এসময় তারা পুলিশ বক্সের ভেতরে থাকা মামলার বাহির করে মহাসড়কে আগুন ধরিয়ে দেয়।


টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে রাস্তায় ফেলে সেগুলোর মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিল। আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে এবং শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে মহাসড়কের দুই দিকেই যানচলাচল স্বাভাবিক রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com