
ব্রাহ্মনবাড়িয়ায় ডায়াগনস্টিক সেন্টার ও খাবার হোটেলে যৌথ অভিযান ও মোবাইলকোর্ট পরিচালনা করেছে এসআরবি-৯ ও জেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আওতায় বিভিন্ন স্থানে মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার ২টি ডায়াগনস্টিক সেন্টার, ১টি খাবার হোটেল ও অবৈধভাবে রাস্তা বন্ধ রেখে কনস্ট্রাকশন কাজ করার অপরাধে একজন ব্যক্তিকে সর্বমোট ৩ লাখ ১২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অর্থদণ্ডিতরা হলেন - নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা, ট্রমা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার-১ লাখ টাকা, ভাত-ভর্তা হোটেল এন্ড বিরিয়ানি হাউসকে ১০ হাজার টাকা, নাইম মিয়াকে ২ হাজার টাকা।
বিবার্তা/নিয়ামু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]