সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা সার জব্দ, চালক আটক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৯:০৩
চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা সার জব্দ, চালক আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। এ সময় এক চালককেও আটক করা হয়।


মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় থেকে ট্রাকভর্তি সার জব্দ করা হয়।


আটক ট্রাক চালকের নাম আব্দুল মান্নান। তিনি যশোরের অভয়নগর উপজেলার মশিউর নগরের আব্দুর রহিমের ছেলে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যশোরের নোয়াপাড়া থেকে ট্রাকভর্তি সার চাঁপাইনবাবগঞ্জের গোলাপেরহাটের বিসিআইসির ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেয়া হচ্ছিলো। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সারসহ ট্রাকটি জব্দ করে নিয়ে যায়।


অভিযোগ রয়েছে, বিসিআইসির ডিলার হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে সার কালোবাজারিতে জড়িত। তবে সার আটকের পর থেকে তিনি পলাতক রয়েছেন, তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। সকাল থেকে তার দোকানও বন্ধ রয়েছে।


পুলিশ জানায়, কালোবাজারে বিক্রির উদ্দেশে এসব সার যশোর থেকে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযান চালিয়ে সার জব্দ করা হলেও ডিলারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।


এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানান, অবৈধভাবে কালোবাজারে সার নেয়ার পথে উদ্ধার করা ৭০০ বস্তা সার বর্তমানে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com