
ভারতের আগ্রার তাজমহল দেখার ছোট্ট স্বপ্নই কেড়ে নিয়েছিল মোংলার যুবক বাদল ফরাজীর জীবনের ১৮টি বছর। নামের মিলের কারণে ভারতে হত্যা মামলার আসামি হয়ে যাবজ্জীবন সাজা খেটেছেন তিনি এবং ভারতের কারাগার থেকে দেশে ফিরেও মেলেনি তাঁর মুক্তি। অবশেষে দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পর চার সপ্তাহ অর্থাৎ ২৮ দিনের প্যারোলে মুক্তি পেয়েছেন বাদল।
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এ তথ্য জানান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে মঙ্গলবার রাতে মোংলার বাড়িতে পরিবারের কাছে পৌঁছাে দেয় পুলিশ । দীর্ঘ ১৮ বছর পর ছেলেকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মা। ২০০৮ সালে মোংলার আঃ খালেক ফরাজীর ছেলে বাদল ফরাজী ভারতে যায় কিন্তু ভারতে তাঁকে হত্যা মামলায় কারাবরণ করতে হয় আটক করে।পরিবারের দাবি, যে হত্যাকাণ্ডের অভিযোগে তাঁকে আটক করা হয়েছিল, সেই ঘটনার দুই মাস সাত দিন পর তিনি ভারতে প্রবেশ করেন। ফলে ওই হত্যাকাণ্ডে তাঁর কোনো সম্পৃক্ততাই ছিল না; তারপরও নামের মিলের ফাঁদে আটকে যান তিনি। ২০১৮ সালে ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফিরিয়ে এনে প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং পরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। হারাতে হয় বাবাকে। পরে অসুস্থ মাকে একটি পলক দেখার মানবিক বিবেচনায় তাকে চার মাসের প্যারোলে মুক্তি দেয়া হয়। তবে এসময়ে আইনি সকল নির্দেশনায় সীমাবদ্ধ থাকতে হবে। ঠিক চার সপ্তাহ পরে আবারো তাকে ফিরতে হবে কারাগারে। এমতাবস্থায় আমরা চাই, ভাই যেন আর কখনো কারাগারে ফিরে যেতে না হয়। স্থায়ী মুক্তি হোক এমন দাবি পরিবারের।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]