বগুড়ায় বাস-ইজিবাইক সংঘর্ষে চালক নিহত
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৬:২৭
বগুড়ায় বাস-ইজিবাইক সংঘর্ষে চালক নিহত
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বগুড়ার দুপচাঁচিয়ায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. সাকামুদ্দীন (৫৫) নামের এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।


বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে আক্কেলপুর-দুপচাঁচিয়া সড়কের মাঠেরপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত সাকামুদ্দীন (৫৫) দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের পোড়াপাড়া গ্রামের মৃত তুনিশাহের ছেলে। গুরুতর আহত হয়েছেন একই উপজেলার জলঙ্গি গ্রামের খলিল সরদার (৪৫)।


স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে দুপচাঁচিয়া সিও অফিস এলাকা থেকে যাত্রী নিয়ে জিয়ানগর বাজারে যাচ্ছিলেন সাকামুদ্দীন। পথে মাঠেরপুকুর এলাকায় পৌঁছালে আক্কেলপুর থেকে আসা একটি বাস অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে ইজিবাইকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক সাকামুদ্দীনকে মৃত ঘোষণা করেন।


আহত খলিল সরদারের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া ইজিবাইকের অন্য যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।


দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com