দৌলতদিয়া যৌন পল্লীতে আটকে রেখে দেহ ব্যবসা ও পৈশাচিক নির্যাতন, ২ জনের যাবজ্জীবন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৭:৪১
দৌলতদিয়া যৌন পল্লীতে আটকে রেখে দেহ ব্যবসা ও পৈশাচিক নির্যাতন, ২ জনের যাবজ্জীবন
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে রাজবাড়ী দৌলতদিয়া পতিতালয়ে আটকে রেখে জোর পূর্বক দেহ ব্যবসা করানোয় বাধ্য ও পৈশাচিক নির্যাতনের অভিযোগে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা, অনাদায় আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


বুধবারব (২৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ী মানব পাচার ও অভিবাসী চোরা চালান অপরাধ দমন টাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ তৌহিদুল ইসলাম এ রায় দেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতালয়ের মজি ফকিরের বাড়ির ভাড়াটিয়া এলেম খার স্ত্রী রোজী সরদারনি ও মজি ফকির। রায়ের সময় তারা পলাতক ছিলেন।


মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে দোষী সাব্যস্ত হওয়ায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ১১ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায় আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদানের রায় দেন।


আদালতের রায়ের বিবরণে বলা হয়, ২০১৫ সালের ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুর থেকে ভালো বেতনে চাকরির নাম করে ভুক্তভোগী নারী মোছা. কনা আক্তারকে প্রতারণামূলকভাবে বাস যোগে রাজবাড়ীর দৌলতদিয়া নিয়ে আসে রোজী। রাত সাড়ে দশটার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর পিছনের গেট দিয়ে প্রবেশ করে ও মজি ফকিরের বাড়িতে রাখেন। ভয় ভীতি দেখিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করে।


পতিতাবৃত্তিতে অস্বীকার করায় ২০১৫ সালের ১৭ নভেম্বর রাত ৯টা থেকে ১৮ নভেম্বর সকাল দশটা পর্যন্ত বাঁশের লাঠি ও কাঠের চলা দিয়ে মারপিট করে। তার চিৎকারে আশপাশের লোকজন মজি ফকিরের বাড়ী থেকে পুলিশের সহায়তায় তাতে উদ্ধার করে। তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।


দৌলতদিয়া যৌনপল্লীতে কর্মরত এনজিও কর্মকর্তা ও সাংবাদিক শেখ রাজীবের সহায়তায় সুস্থ হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন।


রাজবাড়ী মানবপাচার প্রতিরোধ ও দমন আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড. জাহিদ উদ্দিন মোল্লা বলেন, সাক্ষীদের সাক্ষ্য ও তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে আদালত। এতে ন্যায় বিচার পেয়েছে বাদী। রায় আমরা সন্তুষ্ট।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com