যাত্রাবাড়ীতে ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৬:৪৫
যাত্রাবাড়ীতে ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ৩
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক মারা গেছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন জন।


বুধবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে রায়েরবাগ ইউনাইটেড সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ৪০ বছর বয়সি অটোরিকশাচালক মাসুম মিয়ার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার মণ্ডপাশা গ্রামে, তার বাবার নাম হারুন হাওলাদার।


আহতরা হলেন-লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা ও কাতারগামী যাত্রী কাওসার হোসেন রুবেল (৩১), আলামিন (৩০) এবং তাদের বিমানবন্দরে পৌঁছে দিতে আসা স্বজন মো. বশির (৩৩)।


দুর্ঘটনার পর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ১০টার দিকে অটোরিকশাচালক মাসুম মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, নিহত মাসুম মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com