ন্যক্কারজনক কর্মকাণ্ডের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়: সমাজ কল্যাণমন্ত্রী
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০১:৩০
ন্যক্কারজনক কর্মকাণ্ডের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়: সমাজ কল্যাণমন্ত্রী
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সমাজ কল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, হাসপাতাল, মসজিদ ও মন্দিরে অগ্নিসংযোগের মতো ন্যক্কারজনক কর্মকাণ্ডের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেছেন, ফ্যাসিবাদী শক্তি পুরোনো কায়দায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণ যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা
জবাব দেবে। মন্ত্রী বলেন, বিএনপি জনগনের পাশে থেকে রাজনীতি করে আর পলাতক ফ্যাসিস্ট লাশের রাজনীতি করে।


আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়াসফরের কথা রয়েছে। এ আয়োজনের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।


মন্ত্রী আরও জানান, বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্ড কুষ্টিয়ায় আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বিতরন করবেন যা কুষ্টিয়াবাসীর জন্য ইতিহাস হয়ে থাকবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় খাল খনন কর্মসূচিরওউদ্বোধন করবেন।


এর আগে দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কুষ্টিয়া আসেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। প্রধানমন্ত্রীর সফরে দুটি খাল খননের উদ্বোধনের কথা রয়েছে।প্রতিমন্ত্রী সেই খালের কয়েকটি স্থান ঘুরে দেখেন।


এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের এমপি রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত নারী আসনের সাংসদ ফরিদা ইয়াসমিনসহ দলীয়নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com