আগরতলায় আওয়ামী লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০০:১৮
আগরতলায় আওয়ামী লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা সীমান্ত পরিদর্শনে আসার খবরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বিক্ষোভ করেছে বিএনপি।


বুধবার (২৫ নভেম্বর) বিকেলে আখাউড়া উপজেলা বিএনপি এ কর্মসূচি পালন করে।


এর আগে দুপুরে আগরতলায় আসে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধি দলে দলটির ৫-৭ জন জ্যেষ্ঠ নেতা রয়েছেন বলে সূত্রে জানা গেছে।


বিকেলে আখাউড়া উপজেলা সদর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে আখাউড়া স্থলবন্দরে আসেন। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে স্থলবন্দরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি সীমান্তবর্তী উপজেলা রয়েছে। আমরা খবর পেয়েছি তিন উপজেলার যে কোনো একটি প্রবেশদ্বার দিয়ে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল নাশকতা করার জন্য প্রবেশ করার চেষ্টা করছে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুসারে আমাদের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার জন্য বলেছি।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com