লিবিয়া থেকে আরও ১৭৩ বাংলাদেশিকে প্রত্যাবাসন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৯:৫৪
লিবিয়া থেকে আরও ১৭৩ বাংলাদেশিকে প্রত্যাবাসন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়া থেকে আরও ১৭৩ জন বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হচ্ছে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় প্রত্যাবাসিত বাংলাদেশিরা বুরাক এয়ারের ফ্লাইট নং ইইউজেড২২২ যোগে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।


প্রত্যাবাসিদের মধ্যে ত্রিপলী থেকে ৭৭ জন এবং মিসরাতা থেকে ৯৬ জন অভিবাসী রয়েছেন। তারা ঝুঁকিপূর্ণ ও বিপৎসংকুল পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরে যাচ্ছেন এবং তাদের মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com