উয়েফা চ্যাম্পিয়নস লিগ
জয়ের পথে ফিরেছে লিভারপুল
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯
জয়ের পথে ফিরেছে লিভারপুল
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

উয়েফা চ্যাম্পিয়নস লিগে জয়ের পথে ফিরেছে ইংলিশ ক্লাব লিভারপুল। বুধবার (২৫ নভেম্বর) রাতে বেলজিয়ান ক্লাব ব্রুগের মাঠ জান ব্রেইডেল স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-০ গোলে হারিয়েছে অলরেডসরা। দলের হয়ে জোড়া গোল করেছেন আলেকজান্ডার ইসাক, আর অন্য গোলটি করেছেন ফ্লোরিয়ান ভিয়েৎস। তবে এই জয়ের রাতে হাঁটুর চোটে মাঠ ছাড়তে হয়েছে ভিক্তর মুনিয়োসকে।


প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে লিভারপুল। যার ফলও দ্রুতই পেয়ে যায় আন্দোনি ইরাওলার শিষ্যরা। ত্রয়োদশ মিনিটে ডমিনিক সোবোস্লাইয়ের পাস থেকে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন ইসাক। এই গোলের মধ্য দিয়ে চলতি মৌসুমে নিজের গোলসংখ্যা ১০-এ নিয়ে গেছেন এই সুইডিশ স্ট্রাইকার। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারীরা।


দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে লিভারপুল। ৭৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান তারকা ভিয়েৎস। এর তিন মিনিটের ব্যবধানে নিজের দ্বিতীয় গোলটি করে দলের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন সুইডিশ তারকা ইসাক।


তবে এই জয়ের আনন্দের মাঝে দুশ্চিন্তাও সঙ্গী হয়েছে লিভারপুল কোচের। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারের সঙ্গে ধাক্কা লেগে হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন বিশ্বকাপজয়ী স্প্যানিশ উইঙ্গার ভিক্তর মুনিয়োস। তার বদলি হিসেবে মাঠে নামেন ১৮ বছর বয়সি ইংলিশ উইঙ্গার রিও নুগোমোহা।


আসরে প্রথম তিন ম্যাচ জয়ের পর গত রাউন্ডে ফেনেরবাচের মাঠে হেরেছিল লিভারপুল। ক্লাব ব্রুগকে হারিয়ে পাঁচ ম্যাচে চার জয়ে আরও চার দলের সমান ১২ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে তারা। অন্যদিকে, সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে রয়েছে ক্লাব ব্রুজ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com