
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে পুলিশের মিরপুর বিভাগেই সবচেয়ে বেশি আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। এই সময়ে ৫১টি মামলা করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
অভিযানে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৪৭ জন, ওয়ারী বিভাগ ৮০ জন, মতিঝিল বিভাগ ৫৭ জন, তেজগাঁও বিভাগ ৭৬ জন, মিরপুর বিভাগ ১৪৬ জন, গুলশান বিভাগ ৪৫ জন উত্তরা বিভাগ ৪১ জন, গোয়েন্দা বিভাগ ৩ ও এসআরইউ কর্তৃক ১ জনকে আটক করে।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মো. আকতার হোসেন বলেন, অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ১টি অবিস্ফোরিত ককটেল, ৪টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৯১৫৮ পিস ইয়াবা, ১টি বাস, ব্যাংকের ৩টি কার্ড, ১১টি মোবাইল ফোন, নগদ ১২ হাজার ৯৬৫ টাকা ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]