সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২৩:০৭
সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ছয়তলা ভবনের একটি প্লাস্টিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।


ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এক বার্তায় এ তথ্য জানিয়েছে।


এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টা ২৮ মিনিটের দিকে ভবনটির চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।


চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক জানান, ভবনটির ওই গুদামে প্লাস্টিকের সামগ্রী রাখা হতো।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com