আশুগঞ্জ মোকামে ধানের দাম বাড়লেও ন্যায্যমূল্য পাচ্ছে না পাইকাররা
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২১:২৪
আশুগঞ্জ মোকামে ধানের দাম বাড়লেও ন্যায্যমূল্য পাচ্ছে না পাইকাররা
নিয়ামুল ইসলাম আকঞ্জি, ব্রাহ্মণবাড়িয়া
প্রিন্ট অঅ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে বেড়েছে ধানের দাম। গত ২ সপ্তাহের ব্যবধানে প্রতিমণ ধানে দাম বেড়েছে ৫০/৬০ টাকা। পাইকাররা জানান, দূর-দূরান্ত থেকে লাভের আশায় মোকামে ধান নিয়ে এসে কেনা দামেই ধান বিক্রি করতে হচ্ছে। তবে চালকল মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মোকামে কোন কারসাজি নেই।


পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ধানের মোকাম। আমন মৌসুমের নতুন ধান কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও জামালপুরসহ হাওরাঞ্চল থেকে ব্যাপারীরা নদী পথে মোকামে নিয়ে আসছেন। প্রতিদিন এই মোকোমে ৫০/৬০ হাজার মণ ধান কেনা-বেচা হচ্ছে। গত ২ সপ্তাহের ব্যবধানে মোকামে চিকন মোটা সব ধরনের ধানের দাম বেড়েছে।


বর্তমানে প্রতিমণ মোটা ধান ৯শ ১০ থেকে ৯শ ২০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। বিআর -২৯ ধান (পুরাতন) ১২শ ১০ থেকে ১২শ ৪০ টাকা মন দরে বিক্রি হচ্ছে। বিআর -২৮ ধান ১২শ ৮০ থেকে ১৩শ টাকায় বিক্রি হচ্ছে।


পাইকাররা জানান, লাভের আশায় দূর-দূরান্ত থেকে মোকামে ধান নিয়ে আসলেও প্রায় কেনা দামেই তাদের বিক্রি করতে হচ্ছে। এতে তারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে চালকল মালিকদের পক্ষ থেকে জানানো হয়, মোকামে কোন কারসাজি নেই। সরকারিভাবে ধান-চাল ক্রয়ের পরিমান বাড়ানো হলে এবং বিদেশ থেকে চাল আমদানী বন্ধ করলেই কৃষকরা ধান-চালের ন্যায্যমূল্য পাবে।


ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিদেশ থেকে চাল আমদানী বন্ধের দাবী জানান, চালকল মালিক সমিতির সভাপতি, শাহজাহান সিরাজ।ধান চালের বাজার দর স্থিতিশীল থাকবে এমনটাই প্রত্যাশা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com