
রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার ছোট কাটারায় একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল থেকে শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, চকবাজারের ছোট কাটারায় শামসুল হক টাওয়ারের বিপরীতে একটি ৬ তলা ভবনের ৪ তলায় অবস্থিত প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং বিকেল ৫টা ৪৬ মিনিটে সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]