হাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১৬:১৭
হাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

দেশে প্রতিদিনই বেড়ে চলছে হাম উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এ রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই ধারাবাহিকভাবে যুক্ত হচ্ছে লাশের সারি। এমন পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


দেশের ইতিহাসে চলতি বছরই দেশে হাম সংক্রমণে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে সারা দেশে ১ হাজার ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ১০৫ জন। এদের প্রায় সবাই শিশু।


এর আগে ২০০৬ সালে দৈবচয়নের ভিত্তিতে করা এক জরিপে চার জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। এরপর সর্বোচ্চ ১০ জন মারা যায় ২০১৭ সালে। ২০১৮ সালে ৬ এবং ২০২০ সালে ৭ ছিল সর্বোচ্চ মৃত্যু।


চলতি বছরের জানুয়ারি মাসে প্রথম কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে হাম রোগী শনাক্ত হয়। পরে ফেব্রুয়ারি মাসে রাজধানীর কয়েকটি বস্তিতে দেখা যায়। তবে সরকারিভাবে ১৫ মার্চ থেকে হামে মৃত্যু এবং রোগীর তথ্য প্রকাশ শুরু হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com