চলতি অর্থবছরে সম্মানী পাবেন আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিন: ধর্মপ্রতিমন্ত্রী
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১৬:৪৬
চলতি অর্থবছরে সম্মানী পাবেন আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিন: ধর্মপ্রতিমন্ত্রী
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি সম্মাননার আওতায় আনা হচ্ছে। এরই মধ্যে প্রায় ২ লাখ ১০ হাজার সুবিধাভোগীর তথ্য এন্ট্রি সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে বাকিদেরও এ সুবিধার আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।


বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস আয়োজিত ‘আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


ধর্মপ্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের সরকারি সম্মাননার আওতায় আনা হবে। যারা এখনো তথ্য এন্ট্রির বাইরে রয়েছেন, তারাও জুলাই মাস থেকে বকেয়াসহ এ সুবিধা পাবেন।


তিনি বলেন, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি ও মাদ্রাসা শিক্ষার্থীদের বিসিএসসহ সরকারি চাকরিতে সুযোগ সম্প্রসারণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কাজ চলছে। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের পরামর্শ চাওয়া হলে তা দেওয়া হব জানান প্রতিমন্ত্রী।


বিবার্তা/শরিফুল/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com