দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১৪:২৫
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখছেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


তিনি বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক। কোনো ষড়যন্ত্র সফল হবে না। তবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।


সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের নাশকতা সত্ত্বেও সরকার কোনো রক্তপাত চায়নি। তবে প্রয়োজন হলে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হবে।


তিনি বলেন, আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা গড়ে উঠুক। সব রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে রাজনীতি করবে। আমরা বলপ্রয়োগ করব না। কিন্তু চূড়ান্ত পরিস্থিতি শক্ত হাতে সামাল দেওয়া হবে।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com