শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনসহ আটক ৩
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯
শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনসহ আটক ৩
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেন এবং আইনজীবী সুফি মো. আল মামুনকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রদল নেতাকর্মীরা।


বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাদের ধরে মারধরের পর মোহাম্মদপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।


সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে তাদের জিজ্ঞাসাবাদ ও মারধর করতে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, শাখাওয়াত মুনকে ঘিরে ধরে কয়েকজন জিজ্ঞাসাবাদ করছেন।


এ সময় ছাত্রদল নেতাকর্মীদের তাকে থাপ্পড় দিতে দেখা যায়। ছাত্রদল নেতাকর্মীরা তাকে কান ধরতে বলেন।
তিনি কান ধরেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
আরেকটি ভিডিও চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) ইলিয়াস হোসেনকে মারধর করতে দেখা গেছে।


মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচাই বাছাই চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com