মারা গেলেন ব্রিটিশ গিটারিস্ট অ্যান্ডি টেলর
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৬
মারা গেলেন ব্রিটিশ গিটারিস্ট অ্যান্ডি টেলর
বিনোদন ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

ব্রিটিশ পপ ব্যান্ড দুরান দুরানের মূল গিটারিস্ট অ্যান্ডি টেলর মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। চতুর্থ পর্যায়ের মেটাস্ট্যাটিক প্রোস্টেট ক্যানসারের সঙ্গে লড়ছিলেন এই সংগীতশিল্পী। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবার ও ব্যান্ডের সদস্যরা।


ব্যান্ডটির সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে অ্যান্ডি টেলরের মৃত্যুর খবর জানানো হয়। ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়, উত্তর-পূর্ব ইংল্যান্ড থেকে হাতে গিটার নিয়ে বার্মিংহামে এসেছিলেন অ্যান্ডি। ব্যান্ডের ভবিষ্যৎ নিয়ে তার ছিল অটুট বিশ্বাস। তার গিটার বাজানোর স্বতন্ত্র ধরন ও উদ্দীপনা দুরান দুরানের সংগীতে আলাদা মাত্রা যোগ করেছিল। তার হাত ধরেই ব্যান্ডের গান পৌঁছে গিয়েছিল বিশ্বের নানা প্রান্তে।


২০২২ সালের নভেম্বরে দুরান দুরান রক অ্যান্ড রোল হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়ার অনুষ্ঠানে অ্যান্ডি টেলরের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। শারীরিক অসুস্থতার কারণে তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তার লেখা একটি চিঠি অনুষ্ঠানে পড়ে শোনানো হয়েছিল। সেখানে ব্যান্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি একসঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণা করেন তিনি।


১৯৭৮ সালে বার্মিংহামে জন টেলর ও নিক রোডসের হাত ধরে দুরান দুরানের যাত্রা শুরু হয়। পরে অ্যান্ডি টেলর, গায়ক সাইমন লে বঁ ও ড্রামার রজার টেলর যুক্ত হলে ব্যান্ডটির মূল পাঁচ সদস্যের দল পূর্ণতা পায়। আশির দশকে ব্যান্ডটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়। ‘রিও’, ‘হাংরি লাইক দ্য উলফ’, ‘দ্য রিফ্লেক্স’, ‘সেভ আ প্রেয়ার’ ও ‘গার্লস অন ফিল্ম’-এর মতো গান তাদের পরিচিতি বাড়ায়। এমটিভিতে ব্যান্ডটির মিউজিক ভিডিও প্রচারও আন্তর্জাতিক জনপ্রিয়তা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


১৯৮৬ সালে ব্যান্ড ছেড়ে দেন অ্যান্ডি। ২০০৪ সালে ‘অ্যাস্ট্রোনট’ অ্যালবামের মাধ্যমে আবারও ফিরে আসেন। দুরান দুরানের বাইরে রবার্ট পামারের সঙ্গে ‘পাওয়ার স্টেশন’ নামের সুপারগ্রুপেও কাজ করেছেন তিনি। ২০২৩ সালে প্রকাশ করেন একক অ্যালবাম ‘ম্যানস আ উলফ টু ম্যান’।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com